বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

৯৭৩ কোটি টাকায় মার্টিনেজের সতীর্থ যাচ্ছেন রোনালদোর দলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় নজরকাড়া পারফরম্যান্স দেখাচ্ছেন জন ডুরান। কলম্বিয়ার এই তরুণ স্ট্রাইকারকে ক্লাবটির ভবিষ্যৎ তারকা হিসেবেই ধরা হচ্ছিল। তার দিকে যে শিগিগিরই যে ইউরোপের বড় দলগুলোর নজর পড়বে সে ব্যাপারেও সন্দেহ ছিল না কারোরই। অথচ মাত্র ২১ বছর বয়সেই ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন তিনি।

ভিক্টর বনিফেস হাত থেকে ফসকে যাওয়ার জন ডুরানকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আল নাসর। ডুরানের ক্লাব অ্যাস্টন ভিলা এই তরুণ তারকাকে বিক্রি করতে সম্মতিও জানিয়েছে। ২১ বছর বয়সী এই কলম্বিয়ান তারকাকে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ পকেটে ভরছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। দলবদলের খবরাখবরের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ডুরানকে কিনতে অ্যাস্টন ভিলাকে ৭৭ মিলিয়ন ইউরো (৯৭৩ কোটি সাড়ে ১২ লাখ টাকা) দিচ্ছে আল নাসর।

এই সাংবাদিক জানিয়েছে, চুক্তির কাগজপত্র এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে। ডুরানও সৌদি আরব যেতে সম্মতি জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মেডিকেল সম্পন্ন করে সৌদি ক্লাবটিতে যোগ দেবেন এই কলম্বিয়ান।

এমএলএসের ক্লাব শিকাগো ফায়ার থেকে ২০২৩ সালে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন ডুরান। ক্লাবটির হয়ে ৭৮ ম্যাচে ২০ গোল করেছেন তিন। চলতি মৌসুমে দারুণ ফর্মের কারণে নজর কেড়েছেন তিনি। এই ২১ বছর বয়সী কলম্বিয়ান লিগে ২০ ম্যাচে ৭ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগেও ৭ ম্যাচে ৩ গোল করেছেন তিনি। সব মিলিয়ে এই মৌসুমে ২৯ ম্যাচে ১২ গোল লেখা হয়েছে তার নামের পাশে। 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit