শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত মো.হাকিম (৪০) উপজেলার কাদরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের ছদর উদ্দিন বেপারী বাড়ির আব্দুল বারেকের ছেলে।  
 
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সিএনজি চালক হাকিম সকাল ৭টার দিকে তার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য স্থানীয় ভূঁইয়ার দিঘী সিএনজি পাম্পের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছলে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি অজ্ঞাত বেপরোয়া গতির পিকআপ ভ্যান তার সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক হাকিম গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে নিহতের স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। একই সাথে পিকআপ ভ্যানটি সরিয়ে ফেলা হয়। ৫ আগস্টের পরে জনগণের একটা বিষয় হয়ে গেছে তারা আমাদেরকে কিছুই জানায়না। তারা নিজেরা নিজেরাই সব কিছু ধামাচাপা দেয়।    

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit