বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

গম্ভীরের যে কথা মেনে অবিশ্বাস্য ফর্ম ভারতীয় তারকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল চেন্নাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে সিরিজে আরও এক ধাপ এগিয়ে গেল। এদিন দলের জয় নিশ্চিত করতে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেন তিলক ভার্মা। ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৫৫ বলে অপরাজিত ৭২ রান করে দলকে জয় এনে দেন তিনি। ম্যাচ শেষে তিলক তার সাফল্যের পেছনে কোচ গৌতম গম্ভীরের গুরুত্বপূর্ণ পরামর্শের কথা জানান, যা তার ব্যাটিং কৌশলে বড় ভূমিকা রেখেছিল।

ম্যাচ শেষে তিলক ভার্মা বলেন, ‘আজকের পিচে কিছুটা বাড়তি পেস ছিল এবং আমরা উইকেট হারাচ্ছিলাম। তবে গৌতম গম্ভীর স্যার আমাকে আগেই বলেছিলেন, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে এবং নিজের খেলায় নমনীয় থাকতে। যখন প্রতি ওভারে ১০ রান দরকার, তখন বড় শট খেলতেই হবে। আর কম রান দরকার হলে একটি বাউন্ডারিই যথেষ্ট।’

সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন তিলক। শেষ চারটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অপরাজিত থেকে তার সংগ্রহ ৩১৮ রান। চার ইনিংসে তার রান যথাক্রমে ১০৭*, ১২০*, ১৯* এবং ৭২*। তার ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় দলের জন্য বিশাল শক্তি হয়ে দাঁড়িয়েছে।দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে তিলক বলেন, ‘দলে আলোচনা হয়েছিল যে বাম ও ডানহাতি ব্যাটিং কম্বিনেশন বোলারদের জন্য সমস্যা তৈরি করতে পারে।

কারণ, এ ধরনের পরিস্থিতিতে বোলারদের বলের লাইন ও লেন্থ পরিবর্তন করতে হয়। আমরা দক্ষিণ আফ্রিকায় এর আগে এমন পিচে খেলেছি, যেখানে আরও বেশি গতি ছিল। সে অভিজ্ঞতা আমাদের কাজে লেগেছে। আর্চার এবং উড দুর্দান্ত বোলিং করলেও আমরা প্রস্তুত ছিলাম এবং নেটে প্রচুর অনুশীলন করেছি।’

রবি বিষ্ণোইয়ের সঙ্গে তার জুটি প্রসঙ্গে তিলক বলেন, ‘আমি রবিকে বলেছিলাম গ্যাপে খেলতে। ও একবার পেসারের বিরুদ্ধে দুর্দান্ত ফ্লিক করেছিল, যা আমাদের পার্টনারশিপে বড় ভূমিকা রেখেছিল।’ এর আগে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম ম্যাচেও ৭ উইকেটের জয় পেয়েছিল ভারত। সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দল আত্মবিশ্বাসের সঙ্গে শেষ ম্যাচের দিকে তাকিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit