শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

হাসপাতালে গিয়ে ৭১ জনকে এনআইডি সেবা দিল ইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর তিনটি হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিল নির্বাচন কমিশন (ইসি)। দুই দিনে তিনটি হাসাপাতালে মোট ৭১ জনকে সেবা দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাবুদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল হাসপাতালে ৫৭ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এক; মোট ৭১ জনকে সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই ভোটার করে নেওয়া হয়েছে। কারো এনআইডি হারিয়ে যাওয়ায় নতুন এনআইডি দেওয়া হয়েছে। কেউ কেউ এনআইডি সংশোধন করে নিয়েছেন। অনেকেই আবার স্মার্টকার্ড নিয়েছেন।

জানা গেছে, অন্যান্য হাসাপাতালেও এই সেবা অব্যাহত রাখা হতে পারে। যদি তেমন চাহিদা আসে। এমনকি রাজধানীর বাইরেও জুলাই অভ্যুত্থানে আহত কেউ হাসপাতালে থাকলে, চাহিদার ভিত্তিতে তাদেরও সেবাটি দেওয়া হবে।

বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনা করছে ইসি। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। এরপর শুরু হবে ছবি তুলে নিবন্ধন শেষ করার কাজ। তাই এই কার্যক্রমে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্পৃক্ত করতেই হাসাপাতালে গিয়ে সেবা দিচ্ছে সংস্থাটি।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit