বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

লালপুরে ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর মৃত্যু

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর, নাটোর
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের পাবনা – ঢাকা মহাসড়কের সেকচিলান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯), এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। শ্রাবন ও স্বপন সেকচিলান উচ্চ বিদ্যালয় ও বিধান স্থাণীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে ধলায় নিজ গ্রামে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেল সেকচিলান এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা (রাজমেট্র ড ১১-০১৬০) একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান এর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও তার চালক পলিয়ে যায়। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থল পৌছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit