শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩ দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ভেঙ্গে যাচ্ছে মোদির স্বপ্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। জানা গেছে, এই মুহুর্তে এক ডলার সমান ভারতীয় ৮৬.৫৪ রুপি। দু-একদিন আগে অঙ্কটা ৮৭ রুপিতে পৌঁছে গিয়েছিল। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা জানিয়েছেন, এতে করে ভারতকে বিশ্ব অর্থনীতির মোড়ল হিসেবে প্রতিষ্ঠিত করতে মোদির স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বরাতে জানা গেছে, ২০১৪ সালে এক ডলারের দাম ছিল ৬১ রুপি। গত পনেরো বছরে সেটাই ৮৬.৫৪ রুপিতে পৌঁছে গেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন। এর ফলে রুপির ওপর চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে রুপি দুর্বল হচ্ছে। ভারতের রপ্তানি তুলনামূলকভাবে কম। রপ্তানি না বাড়লে বিদেশি মুদ্রা আসবে না। রুপি আরও দুর্বল হবে।

২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত রুপি ডলার পিছু ৪০ থেকে ৫০-এর মধ্যে ওঠানামা করেছে। কিন্তু তারপর থেকে দাম ধীরে ধীরে আরও পড়তে শুরু করে। যা এখন গিয়ে দাঁড়িয়েছে ৮৬.৫৪ রুপিতে। দু-একদিন আগে ৮৭ রুপিতেও পৌঁছে গিয়েছিল।

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন। এর ফলে রুপির ওপর চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে রুপি দুর্বল হচ্ছে। ভারতের রপ্তানি তুলনামূলকভাবে কম। রপ্তানি না বাড়লে বিদেশি মুদ্রা আসবে না। রুপি আরও দুর্বল হবে।

এই পতনের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হওয়ার স্বপ্নও যেন ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এর পেছনে রয়েছে মূলত রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit