বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

হোয়াইট হাউজে পৌঁছেছেন মেলানিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। পক্ষান্তরে তিনি ছিলেন ছেলে ব্যারন ট্রাম্পের কাছে নিউ ইয়র্কে। কিন্তু সোমবার (২০ জানুয়ারি) স্বামী ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হোয়াইট হাউসে উপস্থিত হয়েছেন।

বিবিসির সাংবাদিক নাদিন ইউসিফ এ খবর দিয়ে বলেন, স্লোভেনিয়া বংশোদ্ভূত মেলানিয়ার (৫৪) জন্মের পর নাম রাখা হয় মেলানিজা কনাভস। তিনি একজন সাবেক মডেল। রাজনৈতিক জীবনে তিনি সীমাবদ্ধতা বজায় রেখেছেন। ম্যানহাটানে ট্রাম্প টাওয়ারের দেয়ালে ছিল তার গ্লামারাস জীবন। সেখান থেকে ওভাল অফিসে ট্রাম্পের পাশে ছিলেন। কেউ কেউ তাকে রহস্যময় বলে বর্ণনা করেন। কারণ, তিনি সাবেক ফার্স্টলেডিদের মতো প্রকাশ্যে এসেছেন খুবই কম।

সাম্প্রতিক বছরগুলোতে ডোনাল্ড ট্রাম্প যখন তার বিরুদ্ধে আনীত মামলাগুলোর বিরুদ্ধে লড়াই করছিলেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন- তখন নিজেকে স্পটলাইট থেকে সরিয়ে রেখেছেন মেলানিয়া। তবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে তিনি উপস্থিত হয়েছেন।

তার স্বামী ২০২২ সালের শেষের দিকে ঘোষণা দেন যে, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তখন তার পাশে ছিলেন মেলানিয়া।

২০২৪ এর নির্বাচনে ট্রাম্প জয় পাওয়ার পরের দিন সংক্ষিপ্ত এক পোস্টে তিনি বলেন- তিনি এবং তার স্বামী স্বাধীনতাকে রক্ষা করবেন।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit