মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

চৌগাছয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এম এ  রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার’স অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।
সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, অ্যাড. আলীবুদ্দি খান, পাতিবিলা ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান লাল, উপজেলা যুব দলের আহবায়ক এম এ মান্নান,  পৌর যুবদলের আহবায়ক মঈন উদ্দিন,  বিএনপি নেতা বিএম হাফিজুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১১ নং সুকপুকুরিয়া ইউনিয়ন বনাম ২ নং পাশাপোল ইউনিয়ন একাদশের খেলা অনুষ্ঠিত হয়।এ খেলায় সুখপুকুরিয়া ইউনিয়ন  ১-০ গোলে জয় লাভ করে।

 

 

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit