শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

‘এই সরকারের অধীনে ভালো নির্বাচন না হলে আর কখনো হবে না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বর্তমান সরকারের অধীনে যদি ভালো নির্বাচন না হয়, তাহলে আর কখনো হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, ভোট যদি কেনাবেচা হয়, তাহলে গণতন্ত্রের দরকার কী। টাকা নিয়ে যদি ভোট দিয়ে দিই তাহলে গণতন্ত্রের দরকার কী, কেন ভোট চাই। ভোট বেচাকেনা বন্ধ করতে না পারলে গণতন্ত্র সফল হবে না। এই কেনাবেচার শঙ্কা থাকলে দেশে গণতন্ত্র হবে না। ছাত্রদের আন্দোলনের কারণে এত প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেল; এটাও সম্ভব হয়েছে এই দেশে। তাই আশাবাদী হতে হবে। সংস্কারও করতে হবে। সবাই মিলে আমাদের ভোট ও গণতন্ত্র পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিশনের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল ছাড়াও কমিশন সদস্য জিও এনজিও, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশ নেন। ড. তোফায়েল বলেন, এই জাতির আর ক্ষতির কী বাকি আছে। বিচারালয় থেকে ইউপি মেম্বার। সবখানেই ক্ষতি হয়েছে। আমাদের জাতি হিসেবে নষ্ট করেছে আওয়ামী লীগ; কিন্তু আমাদের ফিরতে হবে।

সেই কারণে আমাদের আশাবাদী হতে হবে। সচেতন হতে হবে। আমাদের পাহারা দিতে হবে। পাহারা শুধু ছাত্ররা দিলেই হবে না। তাদের মা-বাবাদেরও পাহারা দিতে হবে। আন্দোলনেও গিয়েছিলেন ছাত্রদের বাবা-মা’রা। গণতন্ত্র পাহারা না দিলে গণতন্ত্র থাকে না। তিনি বলেন, স্থানীয় সরকারের সংস্কারের মধ্যে দুই ধরনের মতামত আছে। এক ধরনের মত হচ্ছে যা আছে তাই। ডাইরেক্ট নির্বাচন হবে। আরেকটা হচ্ছে পার্লামেন্ট সিস্টেমে যাবো কিনা। সেটা আমরা সব কিছু বিবেচনা করেই প্রতিবেদন দেব।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit