রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ব্যাংকে নগদ টাকার সংকট বেড়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ব্যাংকে নগদ অর্থের সংকট আবার কিছুটা বেড়েছে। ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়েছে, কিন্তু সে অনুপাতে টাকার জোগান বাড়েনি। যে কারণে ব্যাংকগুলো নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে। 

সংকটে থাকা ব্যাংকগুলোর নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানির সুদের হার বেড়েছে। বুধবার কলমানি মার্কেটে সুদের হার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, কলমানি মার্কেটে এক দিনের ধারের সুদের হার আগের মতোই সর্বোচ্চ ১১ শতাংশে স্থির ছিল। কিন্তু স্বল্পমেয়াদি ধারের সুদহার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ।

এদিকে মেয়াদি ধারের সুদহারও সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১২ শতাংশ। ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানি থেকে ধারের প্রবণতা বেড়েছে। এদিকে বাজারে টাকার প্রবাহ ওই হারে না থাকায় সুদের হার সামান্য বেড়েছে। বুধবার কলমানি মার্কেটে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৪০ কোটি টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ধারে লেনদেন হয়েছে ৯০৫ কোটি টাকা। মেয়াদি ধারে লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকা। 

এদিকে ব্যাংকগুলোর কেনা ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক সোমবার ধার দিয়েছে ৩ হাজার কোটি টাকা ও মঙ্গলবার ধার দিয়েছে ৭ হাজার ৪০০ কোটি টাকা। এতে সুদহার ছিল ৭ শতাংশ থেকে সাড়ে ১১ শতাংশ। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit