শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে যাচ্ছেন রোহিত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর আগে একটি বিশেষ ফটোশুটে অংশ নিতে পাকিস্তান সফর করতে পারেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই খবর শোনা যাচ্ছে এখন।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভি জানাচ্ছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আয়োজিত এই ইভেন্টে সব অংশগ্রহণকারী দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। পাকিস্তানের মাটিতে এই ফটোশুট এবং সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। যদি রোহিত শর্মা এতে যোগ দেন, তবে এটি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে একটি হাইব্রিড মডেলে। পাকিস্তান হবে মূল আয়োজক, তবে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। মূলত ভারতের আপত্তিতেই এই পথে হাঁটতে হয়েছে আইসিসিকে।

দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক দীর্ঘদিন ধরে নিরপেক্ষ ভেন্যু এবং আইসিসি টুর্নামেন্টে সীমাবদ্ধ। মাঝে ২০২৩ বিশ্বকাপে ভারতের মাটিতে পাকিস্তান খেলেছে বটে, তবে তার জন্য তাদের বেশ ঝক্কি পোহাতে হয়েছে। তবে ভারত সে পথে হাঁটেনি। দলটা সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাচ্ছে না তারা।

মূলত কেন্দ্রীয় সরকারের চাওয়াতেই হচ্ছে এটি। চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ পাকিস্তানের জন্যও একটি বড় মুহূর্ত। দীর্ঘ বিরতির পর আবার একটি আইসিসি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে তারা। ভারত সেখানে খেলতে না গেলেও তার আগে রোহিত শর্মার মতো ভারতীয় তারকা ক্রিকেটারের অংশগ্রহণের খবর এই ইভেন্টকে নিয়ে আলোচনা বাড়িয়ে দিচ্ছে বৈকি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit