বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ কৌশল, বাইডেনকে কী জানালেন জেলেনস্কি?

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় নিজের কৌশলগত পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার এক টেলিফোন আলাপে এ নিয়ে কথা বলেন দুই নেতা।

এদিন হোয়াইট হাউস প্রেস সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনও জেলেনস্কিকে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন বাড়ানোর প্রচেষ্টা এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবস্থান শক্তিশালী করার বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় বাহিনীর জন্য কয়েক লক্ষ আর্টিলারি রাউন্ড, হাজার হাজার রকেট, শত শত সাঁজোয়া যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করেছে’। এছাড়াও যুক্তরাষ্ট্র শুক্রবার রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে।

আমেরিকা তথা বাইডেনের এই কৌশলগত সহযোগিতা, রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষে ইউক্রেনের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

যদিও নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা অব্যাহত রাখবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit