শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায় ম্লান সাব্বিরের ৯ ছক্কার ইনিংস, পঞ্চম হার ঢাকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলে পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি সাব্বির রহমান। তার ৩৩ বলে ৯ ছক্কায় খেলা ৮২ রানের ইনিংসটি ম্লান হয়ে গেছে চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায়। ঢাকার দেওয়া ১৭৮ রানের টার্গেট ১৯.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে চিটাগং। এ নিয়ে দ্বিতীয় জয় পেল দলটি। অন্যদিকে পঞ্চম হার ঢাকার।

রান তাড়া করতে নেমে দারুণ শুরু পায় চিটাগং। উদ্বোধনী জুটিতেই আসে ৫৫ রান। ওপেনার পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ রান করে সাজঘরে ফিরলেও ব্যাট হাতে আগ্রাসী ছিলেন পাকিস্তানের উসমান খান। ৩৩ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫৫ রান আসে তার ব্যাট থেকে।

সাজঘরে ফেরার আগে দলের বাকিদের পথ দেখিয়ে যান তিনি। সে পথে হেটেই পরে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন ও শামীম হোসাইনরা। এদের মধ্যে গ্রাহাম ৩২ বলে ৩৯ করে সাজঘরে ফিরলেও মিঠুন ২২ বলে ৩৩ ও শামীম ১৪ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, প্রথমে ব্যাট করে ঢাকার হয়ে তানজিদ তামিম ৪৮ বলে ৫৪ রান করেন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন সাব্বির রহমান। ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রানে অপরাজিত থেকে ঢাকাকে চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দেন সাব্বির। তবে শেষ পর্যন্ত তার ইনিংসটি ম্লান হয়ে যায় চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit