শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
বন্যার ধ্বংসযজ্ঞের পর নেপাল পুনর্গঠনে প্রয়োজন অন্তত ৪ থেকে ৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার বাংলাদেশির কফি কি লিভারের স্বাস্থ্য রক্ষা করে? আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমবে: আশা প্রতিমন্ত্রীর নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র একসঙ্গে খাবার খাওয়া কেন মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী?

লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রেসিডেন্ট হন। ২০২২ সালের অক্টোবর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদটি খালি ছিল। এর মধ্য দিয়ে এই অচলাবস্থার অবসান হলো।

প্রেসিডেন্ট হতে পার্লামেন্টে ভোটাভুটিতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা তথা ৬৫ ভোটের দরকার ছিল জোসেফের। তিনি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেলে পার্লামেন্ট সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

গতকাল বুধবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ১২৮ আসনের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তবে প্রথম দফার ভোটে প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হন জোসেফ।

প্রথম দফা ভোটে ৭১ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পান জোসেফ; কিন্তু প্রয়োজনীয় ৮৬ ভোটের চেয়ে ১৫ ভোট কম পান তিনি। এরপর দ্বিতীয় দফায় গড়ায় ভোট। ভূমধ্যসাগর উপকূলীয় দেশটিতে প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ ২০২২ সালের অক্টোবর শেষ হয়। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট পদ শূন্য ছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit