মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

পুলিশ ব্যারিকেড ভেঙে বিডিআর পরিবারের শাহবাগ অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে তারা শাহবাগের দিকে আসতে থাকেন।

তাদের দাবির মধ্যে রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে।

তাদের দাবি, বিগত সরকারের ‘নীল নকশা’য় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে। একই সাথে তারা পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫ ফেব্রুয়ারি সেনাহত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের মানুষজনের কাছে তারা নিগৃহীত হয়েছেন।

তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit