শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

ভারতের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে একটি মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ৬ জন ভক্তের মৃত্যু হয়েছে। মূলত টিকিটের জন্য ভিড় করলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

গতকাল বুধবার (৯ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দর্শনার্থীরা প্রায় ২ হাজার বছরের পুরনো মন্দিরে প্রবেশের টোকেন পেতে বুধবার সকাল থেকেই সারিবদ্ধ হতে শুরু করে এবং ভিড়ে ধাক্কাধাক্কিতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ‘বৈকুণ্ঠদ্বার’ দর্শনের জন্য টিকিট সংগ্রহের হুড়োহুড়ি পড়ে গিয়েছে দর্শনার্থীদের মধ্যে। মন্দির চত্বরে টিকিটের জন্য রীতিমতো মারপিট করছেন শত শত ভক্ত। পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা অনেক চেষ্টা করেও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না।

এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, তিরুপতি মন্দিরে পদদলনের ঘটনায় মর্মাহত। প্রিয়জনদের হারানোদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সাহায্য করছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোকপ্রকাশ করে এক্সে লিখেন, তিরুপতি মন্দিরে পদদলনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কংগ্রেস কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্ধ্রপ্রদেশে যেসব মন্দিরে সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় সেই মন্দিরগুলোর দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর চেয়ারম্যান বি আর নাইডু বলেন, ‘মন্দিরের গেট খোলার সাথে সাথেই সবাই সামনের দিকে ধাক্কাধাক্কি করে যার ফলে এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। ছয় জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।’

১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ১০ দিনের বৈকুণ্ঠের বিশেষ অনুষ্ঠানের জন্য সারা দেশ থেকে শত শত ভক্ত এই মন্দিরে সমবেত হয়েছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit