বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে নতুন এই কোচকে নিয়োগ দিয়েছে ইন্দোনেশিয়া। আয়াক্স, এসি মিলান, বার্সেলোনার মতো ক্লাবের জার্সিতে একটা সময় মাঠ মাতিয়েছেন সাবেক এই ডাচ ফরোয়ার্ড। ১৯৯৫ সালে স্বদেশি ক্লাব আয়াক্সের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সেবার ফাইনালে এসি মিলানের বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন ক্লাইভার্ট। 

নেদারল্যান্ডসের জার্সিতে ৭৯ ম্যাচে ৪০টি গোল করেছেন তিনি। এক সময় জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তার। ২০০৮ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানার বিভিন্ন ভূমিকায় ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ক্লাইভার্ট। তুরস্কের ক্লাব আদানা দেমিরস্পোর ও কুরাসাও জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। 
 
জাকার্তায় আগামী রোববার জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকবাবে তাকে পরিচয় করিয়ে দেবে ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন। তার দায়িত্বে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ হবে আগামী ২০ মার্চ, বিশ্বকাপের বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 
 
ডাচ উপনিবেশ আমলে ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ নামে ১৯৩৮ বিশ্বকাপে খেললেও স্বাধীনতা লাভের পর এখন পর্যন্ত কোনও বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ইন্দোনেশিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এখন ১২৭। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডে ৬ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তিন নম্বর অবস্থানে আছে তারা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অস্ট্রেলিয়া, ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জাপান। 
 
গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে। ইন্দোনেশিয়া গ্রুপে তৃতীয় বা চতুর্থ হতে পারলেও বাছাইয়ের পরের রাউন্ড ও আন্তঃমহাদেশীয় প্লে অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে  তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit