শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : রোববার (৫ জানুয়ারি) বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগসূত্র এ সম্পর্ককে শক্তিশালী করেছে। এর মাধ্যমে দুদেশের জনগণের সম্পর্ক নিবিড় হবে।
 
দেশের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধি সম্ভাবনার নতুন ক্ষেত্র। বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করা যেতে পারে।
  
আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ায় বাংলাদেশের তৈরি পোশাকপণ্যসহ সব পণ্যের বাজার রয়েছে। বিদ্যমান সুযোগকে বাংলাদেশের কাজে লাগানো উচিত। আলজেরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
 
আবদেলোহাব সাইদানি আরও বলেন, রমজান উপলক্ষে আলজেরিয়া থেকে উন্নত মানের খেজুর আমদানি হয়। সার ও জ্বালানি বিষয়েও বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশে টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit