মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি নাসির, মহাসচিব আলী নেওয়াজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা সভাপতি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। রোববার এসোসিয়েশনের ইস্কাটন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এর গঠনতন্ত্র পর্যালোচনাপূর্বক বিস্তারিত আলোচনার ও সমঝোতার মাধ্যমে ২০২৫ ও ২০২৬ সালের জন্য সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এসোসিয়েশনের এডহক কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক সচিব, ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ এফসিএমএ; মহাসচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সদস্য (সচিব) মুহাম্মদ মাহবুবুর রহমান ও এসোসিয়েশনের কিছু সংখ্যক পদের কর্মকর্তাগণ সম্প্রতি তাদের কর্মকাল শেষ হওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক ২০২৫-২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়।

এতে আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সহস্র শহিদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও বর্তমান বঞ্চনামুক্ত দেশ গড়ে তোলার যে প্রত্যয় ও অঙ্গীকার অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সেই অঙ্গীকারের সঙ্গে একাত্ম হয়ে বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত সভাপতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যদের আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit