শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

২০২৫ সালের ইসলামিক দিবসসমূহ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : প্রতিটি ইসলামি দিবসের সঙ্গে জড়িয়ে আছে গভীর তাৎপর্য ও শিক্ষা, যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। তাই ইসলামি দিবসসমূহ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা শুধুমাত্র একটি ব্যক্তিগত দায়বদ্ধতা নয়, বরং এটি ধর্মীয় চেতনার উন্নয়ন আর সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালনে সহায়ক।

শবে মেরাজ: রসুলুল্লাহ (সা.)-এর ঊর্ধ্বজগৎ ভ্রমণ। ২৭ রজব ১৪৪৬, ২৮ জানুয়ারি, মঙ্গলবার। এ দিন সরকারি ছুটি নেই।
 
শবে বরাত: মুক্তির রাত। ১৫ শাবান ১৪৪৬, ১৫ ফেব্রুয়ারি, শনিবার। এ দিন সরকারি ছুটি আছে।
 
রমজান শুরু: মহিমান্বিত রমজান মাস। ১ রমজান, ২ মার্চ শনিবার। এ দিন সরকারি ছুটি নেই।
 
জুমাতুল বিদা: কিছু মুসলিমের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রমজান মাসের শেষ শুক্রবার। ২৮ মার্চ, শুক্রবার। সরকারি ছুটি আছে।
 
শবে কদর: ভাগ্যনির্ধারণী রাত। ২৭ রমজান ১৪৪৬, ২৮ মার্চ, শুক্রবার। সরকারি ছুটি আছে।
 
ঈদুল ফিতর: মুসলিম উম্মাহর বার্ষিক ধর্মীয় উৎসব। ১ শাওয়াল ১৪৪৬, ৩১ মার্চ, সোমবার। সরকারি ছুটি আছে।
 
ঈদুল আজহা: মুসলিম উম্মাহর বার্ষিক ধর্মীয় উৎসব। ১০ জিলহজ ১৪৪৬, ৭ জুন, শনিবার। সরকারি ছুটি আছে।
 
আশুরা: ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও ইবাদতের বিশেষ দিন। ১০ মুহাররম ১৪৪৭, ৬ জুলাই, রবিবার। সরকারি ছুটি আছে।
 
আখেরি চাহার সোম্বা: রসুলুল্লাহ (সা.)-এর প্রচণ্ড অসুস্থতা থেকে সুস্থতা লাভ। সফর মাসের শেষ বুধবার, ২০ আগস্ট, বুধবার। সরকারি ছুটি নেই।  
 
ঈদে মিলাদুন্নবি (সা.): রসুলুল্লাহ (সা.)-এর শুভ আগমন। ১২ রবিউল আউয়াল ১৪৪৭, ৫ সেপ্টেম্বর, শুক্রবার। সরকারি ছুটি আছে।
 
ফাতেহা ইয়াজদাহম: আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস। ১১ রবিউস সানি ১৪৪৭, ৪ অক্টোবর, শনিবার। সরকারি ছুটি নেই।
 
ইসলামি দিবসসমূহ আমাদের ঈমাান ও আমলকে আরও শক্তিশালী করার সুযোগ দেয়। এই দিনগুলোতে ইবাদত ও সৎকর্মের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। আমাদের পার্থিব ও পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারি। ইসলামি দিবস সম্পর্কে জ্ঞান রাখা ও সেগুলো যথাযথভাবে পালন করা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি আমাদের জীবনের সবক্ষেত্রে বরকত ও সফলতা বয়ে আনে। সূত্র: ইসলামিক ফাউন্ডেশন (চাঁদ দেখার ওপর নির্ভরশীল ‍

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit