সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে জেল পরিষদের ডাক বাংলোয় যাওয়ার রাস্তাটির বেহার অবস্থা ॥ মেরামতের কোন উদ্যোগ নেই ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার সরকারি কলেজের পিছনে জেলা পরিষদের ডাক বাংলো অবস্থিত। ডাক বাংলোয় যাওয়ার রাস্তাটি মেরামত না করায় এক যুগ ধরে পড়ে রয়েছে। রাস্তাটির উপরের কার্পেটিং উঠে গিয়ে ইট-খোয়া বের হয়ে গেছে। তার পার্শ্বে রয়েছে শহীদ মিনারটি। দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামত না করায় নষ্ট হয়ে গেছে।

এছাড়া একমাত্র জেলা পরিষদের ডাক বাংলোয় যাওয়ার একটি রাস্তা। পূর্ব দিকে জেলা পরিষদ ডাক বাংলোর বিশাল গেইট থাকলেও সেই দিক দিয়ে রাস্তা করার পরিকল্পনা থাকলেও সেই দিক দিয়ে কোন রাস্তা অদ্যবধি আজ পর্যন্ত জেলা পরিষদ নির্মাণ করেননি। এতে সরকারি বেসরকারি কর্মকর্তারা এই ভাঙ্গা রাস্তা দিয়ে ডাক বাংলোটিতে যাতায়াত করছেন। সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেন। মূল রাস্তা না থাকায় ডাক বাংলো যাওয়া কষ্টসাধ্য।

যে রাস্তাটি দিয়ে ডাক বাংলোয় যাতায়াত করা হচ্ছে। সেই রাস্তাটি সরকারি কলেজের বলে দাবি করেন। পার্শ্বে রয়েছে জেলা পরিষদের জায়গা। কবে নাগাদ জেলা পরিষদের রাস্তাটি নির্মাণ হবে তার কোন সঠিক তথ্য কেউ দিতে পারে না। তবে জেলা পরিষদের উচিৎ হবে এই ডাক বাংলোর পূর্ব দিকে স্থায়ী রাস্তা নির্মাণের পরিকল্পনা করা।

তা না হলে জেলা পরিষদের ডাক বাংলোটি বছরের পর বছর এভাবেই পড়ে থাকবে। এ ব্যাপারে ফুলবাড়ীর বিভিন্ন রাজনৈতিক মহল, সুধিজন, সাংবাদিক ও ব্যবসায়ী মহল দ্রুত মূল রাস্তা নির্মাণের জন্য জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit