বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা ৪০ দিন নামাজ জামাতে পড়ায় ২৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দারুল সালাম মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস, আয়োজন কমিটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন প্রমূখ। 

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. আকিব উদ্দিন বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। উদ্যোগটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন  বলেন, অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। তার আলোকে ২৫ জনকে সাইকেল উপহার দেওয়া হয়। 

সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেক গ্রামে নেয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit