সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

পাকিস্তানে মুক্তি পেলো রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রেক্ষাগৃহ থেকে প্রশংসা কুড়ানো সিনেমা ‘দেয়ালের দেশ’ মুক্তি পেয়েছে পাকিস্তানেও। দেশটির মাল্টিপ্লেক্সে ছবিটি চালানো হচ্ছে বাংলায়। তবে এতে ইংরেজি সাবটাইটেলও রয়েছে। নির্মাতা মিশুক মনিরের এই সিনেমা গত বছরের ঈদে মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী।

ছুটির দিন শুক্রবার (৩ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘দেয়ালের দেশ’ মুক্তি পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা মিশুক মনি।

তিনি জানান, পাকিস্তানের প্রেক্ষাগৃহে বাংলা ভাষাতেই আজ মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমাটি। তবে দর্শকদের সুবিধার জন্য সিনেমায় ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে।

পাকিস্তানে ‘দেয়ালের দেশ’ ডিস্ট্রিবিউশন করছে যুক্তরাষ্ট্রের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। পাকিস্তানের প্রেক্ষাগৃহে নিজের প্রথম সিনেমা মুক্তি প্রসঙ্গে মিশুক মনি বলেন, কয়েকটি দেশেই এ সিনেমা মুক্তি পেয়েছে। এবার পাকিস্তানের মাটিতে বাংলা ভাষায় সিনেমাটি মুক্তি পেল। এটি আমার জন্য বড় প্রাপ্তি।

মিশুক মনি আরও বলেন, গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি। আশা করি, পাকিস্তানের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।

‘দেয়ালের দেশ’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির তিনি অন্যতম প্রযোজকও তিনি। তার প্রথম সিনেমায় প্রথমবারের মতো জুটি গড়েন রাজ ও বুবলী।

সিনেমায় দেখানো হয়, নিম্নশ্রেণির দুজন মানুষ রাজ ও বুবলীর প্রেম হয়। কিন্তু ঘটনাচক্রে হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলী। এরপর তার লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ।

রহস্যে ভরা কেমিস্ট্রির এমন সিনেমায় রাজ, বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit