বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বছরের প্রথম দিন গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২০২৫ সালের প্রথম দিন অর্থাৎ আগামীকাল বুধবার রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, শুক্রাবাদে গ্যাস থাকবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিতাস অধিভুক্ত ৫৯/এফ, পশ্চিম রাজাবাজার, ঢাকা এলাকায় গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১ জানুয়ারি (বুধবার) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, শুক্রাবাদ এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

তিতাস কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit