মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

মেকআপ অবস্থায় অজু করার বিধান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : সাইদেয়া মারুফা। একজন কলেজ শিক্ষার্থী। তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মেকআপ করেন। গরমের সময় ঘামে নষ্ট হয় না অথবা সামান্য পানিতে নষ্ট হয় না এমন মেকআপও তিনি করে থাকেন। কখনো কখনো মেকআপ পুরোপুরি পরিষ্কার না করেই তাঁকে অজু করতে হয়। তাঁর প্রশ্ন হলো, মেকআপ অবস্থায় অজু করলে কি অজু হয়?

প্রাজ্ঞ আলেমরা বলেন, মেকআপের উপকরণ পানিরোধক না হয় এবং সে মুখে রেখে অজু করলে যদি চামড়া পর্যন্ত পানি পৌঁছানোর নিশ্চয়তা থাকে, তবে মেকআপ অবস্থায় অজু করলে অজু হয়ে যাবে। আর যদি মেকআপ পানিরোধক হয়, তবে অজু হবে না। মেকআপ অপসারণ করে অজু করতে হবে। কেননা চামড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ।

এ বিষয়ে ফাতাওয়ায়ে হিন্দিয়াতে লেখা হয়েছে, ‘যদি অজুর কোনো স্থানে সুইয়ের আগা পরিমাণ জায়গা শুকনা থাকে অথবা নখের গোড়ায় শুকনা বা ভেজা মাটি লেগে থাকে, তবে তা জায়েজ হবে না (অজু হবে না)। তবে হাতে যদি খামির বা মেহদির দাগ দেয়, তবে অজু হবে। আল্লামা দাবুসি (রহ.)-কে জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি খামির (আদা বা ময়দার) তৈরি করে। তার হাতে খামির লেগে থাকে এবং তা শুকিয়ে যায়। এমন ব্যক্তি অজু করলে হবে? তিনি বলেন, অল্প পরিমাণ হলে জায়েজ যাবে। এমনিভাবে নখের নিচে যদি কিছু আটা আটকে থাকে, তবে সেখানে পানি পৌঁছানো ওয়াজিব। কেননা সেখানে অজুর কিছু অংশ রয়েছে।

ইমাম জাহেদ আবু নসর সাফফার (রহ.) লেখেন, যদি নখ এত লম্বা হয় যে আঙুলের কিছু অংশ ঢেকে যায়, তবে তার নিচে পানি পৌঁছানো ওয়াজিব। আর নখ ছোট হলে তা ওয়াজিব নয়। 

জামিউস সগিরে লেখা হয়েছে, যে ব্যক্তির নখ বড় এবং তার নখে ময়লা থাকে, অথবা যে ব্যক্তি মাটির কাজ করে, অথবা যে নারী মেহদি দিয়ে আঙুল রাঙিয়েছেন বা যাঁর হাতে চামড়ার আবরণ লেগে থাকে, এদের প্রত্যেকের ব্যাপারে বিধান হলো এদের অজু হয়ে যাবে। 

শর্ত হলো- এগুলো চামড়া পর্যন্ত পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না, পানি পৌঁছাতে কোনো সমস্যা হবে না। কেউ যদি চুল-দাঁড়িতে খিজাব ব্যবহার করে এবং শুকিয়ে যাওয়ার পানি পৌঁছাতে বাধা দেয়, তবে ব্যক্তির অজু ও গোসল হবে না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, পবিত্রতা অধ্যায় : ১/৪)

সর্বোপরি বলতে চাই- আল্লাহ সর্ব বিষয়ে সবচেয়ে ভালো জানেন।

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit