বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

শার্শার গোড়পাড়া স্কুল মাঠে শার্শা কল্যান সমিতি’র উদ্যেগে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা কল্যান সমিতি’র উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগন এই মেডিকেল ক্যম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় শার্শার গোড়পাড়া প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা কল্যান সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ।

এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যদেন প্রধান অতিথি শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান, শার্শা কল্যান সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসান, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান,মেহেদী হাসান টিটু, সৈয়দ কামরুজ্জামান কাজল, মশিয়ার রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, নিজামপুর ইউপিচেয়ারম্যান সেলিম শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, রেজা বাপ্পি, মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফার হোসেন,গোড়পাড়া প্রাইমারী স্বুলের প্রধান শিক্ষক আহসান হাবিব, আলহাজ্ব আনছারুল হক প্রমুখ।

শার্শা কল্যান সমিতির সিনিয়র সহসভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, শার্শা কল্যান সমিতি একটি অরাজনৈতিক ও অলাভ জনক প্রতিষ্ঠান । এই সমিতির পক্ষ থেকে ১৫জন অভিজ্ঞ ডাক্তার সকাল ১০থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ২হাজার ৭শতাধিক বেশি রোগীকে ফ্রি চিকিৎসা ও রোগীদের মধ্যে ওষধ বিতরন দিয়েছেন। তিনি বলেন এর মধ্যে নাক,কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোঃ আখতারুজ্জামান, অর্থপেডিক্স ও ট্রমা সার্জারী বিশেষজ্ঞ শার্শা কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, নবজাতক ও শিশু রোগ বিমেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তারমোঃ মাহবুবুর রহমান, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ ইকবাল হোসেন,ডেন্টাল বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ নাসিম জামান রিফাত, ডাক্তার তাসলিমা রহমান সেজুতি, ডাক্তার কে এম সেলিম মাহমুদ, ডাক্তার মোঃ হাসানুজ্জামান, ডাঃ সিনথিয়া জেরিন, ডাঃ শিমুল হোসেন, ডাঃ আহমেদ রুবায়েত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit