মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

শঙ্কা কাটিয়ে বক্সিং ডে টেস্টে ট্রাভিস হেড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ভোর সাড়ে পাঁচটায়। দু’দলের কাছেই লড়াইটা বর্ডার-গাভাস্কার সিরিজে এগিয়ে যাওয়ার। ভারতের বিপক্ষে এই টেস্টটা অস্ট্রেলিয়ার কাছে ঐতিহ্যের। মেলবোর্নের ম্যাচের উত্তাপও ছড়াবে অনেক।

বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বড়দিনের পরদিনের এই টেস্ট নিয়ে বরাবরই অজি সমর্থকদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। এছাড়া যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই বক্সিং ডে টেস্টে সফলতা বেশি মাইটি অস্ট্রেলিয়ার।
 
১৯৬৮ সাল থেকেই এই বক্সিং ডে টেস্ট খেলে আসছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে এখন পর্যন্ত মোট ৪৩ টেস্টের ২৬টিতেই জয় পেয়েছে অজিরা। ৯ ম্যাচ হয়েছে ড্র। এছাড়া ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৯ বক্সিং ডে টেস্টের ৫ ম্যাচে জয় অস্ট্রেলিয়ার দখলে। টিম ইন্ডিয়া জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে। এ টেস্টেও জয় পাওয়াটাই লক্ষ্য অধিনায়কের। যদিও দায়িত্ব নিতে হবে বোলারদের।
 
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স বলেন, ‘এই সিরিজে বোলারই বেশি আধিপত্য দেখিয়েছে। ওদের দারুণ ব্যাটিং লাইনআপ। তবে, বোলাররা তাদের ধমিয়ে রাখতে পারলে ম্যাচে জয় পাওয়া সম্ভব। আমরা প্রতিটা ম্যাচে যেভাবে এগুচ্ছি সত্যি বলতে আমি খুব খুশি। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেও এ ম্যাচটাও আমাদের পক্ষে আসবে।’
 
মেলবোর্ন গ্রাউন্ডে অতীত রেকর্ডেও এগিয়ে অস্ট্রেলিয়া। এই মাঠে সব মিলিয়ে ১১৬ টেস্টের মধ্যে ৬৭ ম্যাচে জয় পেয়েছে অজিরা। এছাড়া ভারতের চিন্তা বাড়াবে ট্রাভিস হেডের ইনজুরি থেকে সেরে ওঠা। এই সিরিজে ধারাবাহিকভাবে দুর্দান্ত ছন্দে বা হাতি ব্যাটার।
 
আগের ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় পেশিতে সামান্য টান লাগে হেডের। পরে ফিল্ডিংয়েও নামেননি তিনি। তাই আসছে ম্যাচে তার খেলা নিয়ে জাগে কিছুটা সংশয়। ম্যাচের আগের দিন সেটা দূর করে দিলেন কামিন্স।
 
অজি অধিনায়ক বলেন, ‘ট্রাভিস ঠিক আছে, সে খেলবে। গতকাল ও আজ সে কিছু বিষয় ঝালিয়ে নিয়েছে। তার চোট নিয়ে দুর্ভাবনার কিছু নেই। সম্পূর্ণ ফিট অবস্থায় ম্যাচে নামবে সে।’
 
অন্যদিকে, প্রথম ম্যাচের পর ভারতীয় ব্যাটাররা ধরে রাখতে পারেননি ধারাবাহিকতা। জয়সওয়াল, বিরাট, পন্ত শেষ দুই টেস্টেই ব্যর্থ তারা। তবে, তাদের পারফরম্যান্স খুব নিয়ে একটা চিন্তিত নয় ভারত অধিনায়ক। প্রত্যাশা তাদের ক্যামব্যাকের।
 
তবে, মেলবোর্নে গেলো ১০ বছরে কোনো হারের স্বাদ পায়নি ভারত। এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ তিন টেস্টের দুটিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। একটি হয়েছে ড্র। এই টেস্টে সেই রেকর্ড ধরে রাখতে চায় ভারতীয়রা।
 
অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘সিরিজে দুদলই দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাকি দুই টেস্ট দু’দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। তবে, আমরা এখন শুধু মেলবোর্ন টেস্টের দিকে মনোযোগী, এখান থেকে ভালো ফলাফল আনার কথা ভাবছি । আমরা আমাদের কাজ গুলো সঠিকভাবে করতে চাই। ভালো বোলিং, ব্যাটিং,ক্যাচগুলো ভালোভাবে নিতে হবে।’
 
পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত তিন টেস্টে শেষে ১-১ সমতায় আছে ভারত-অস্ট্রেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit