মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইসরাইল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে একে ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরাইল তার ঘৃণ্য অপরাধের দায়-দায়িত্ব প্রকাশ্যে নির্লজ্জভাবে স্বীকার করল। এই স্বীকারোক্তির পর ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল। 

একই সঙ্গে এও পরিষ্কার হলো যে, গত পহেলা অক্টোবর ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিরক্ষামূলক জবাব দিয়েছিল তা ছিল বৈধ এবং আইনগতভাবে যুক্তিপূর্ণ। আমির সাঈদ ইরাভানি তার চিঠিতে আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল এখনো আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের এ রাষ্ট্রদূত। তিনি বলেন, এ সমস্ত অপরাধের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি অব্যাহতভাবে নীরব থাকে তাহলে তাতে ইহুদিবাদী ইসরাইল এ ধরনের অপরাধযজ্ঞ চালাতে ইসরাইলের উৎসাহ বাড়তেই থাকবে।

প্রসঙ্গত, গত সোমবার ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাৎজ স্বীকার করেন যে, ইহুদিবাদী ইসরাইল হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে।

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit