শনিবার, ০৯ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ঘুস-দুর্নীতি করেছেন এমন অভিযোগ আর শুনতে চাই না: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, জনগণের কাছে ঘুস, দুর্নীতি করেছেন— এ রকম অভিযোগ আর শুনতে চাই না। আমি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে এখানে এসেছি। শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ একটা বাহানামাত্র।

তিনি বলেন, এই সরকারের ক্লিয়ার কথা হচ্ছে- আমরা সংস্কারগুলো করব, কমিশনগুলো উপস্থাপনা দেবে। বুধবার বিকালে নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণে এসে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল।

বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জলঢাকা উপজেলার সৈন্যাসীর ব্রিজ ও বুড়িতিস্তার মনছারের ঘাট পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক রেদওয়ান আহমেদ, নীলফামারী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অম্লান হোসেনসহ জলঢাকা উপজেলার আহসান হাবিব রক্সি, সাবাব তানজিম, নেওয়াজ নিশান, সাব্বির আহমেদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit