মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

খালেদকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : ৪ দিন নিখোঁজ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমম্বয়ক খালেদ হাসানকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।  

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপাচার্য তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি খালেদ হাসানের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা ও খালেদ হাসানের পিতাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিখোঁজ হওয়ার ৪ দিন পর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরে আসেন। হলে ফিরে আসার পর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit