শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

রেমিট্যান্সের ডলার ১২৩ টাকার বেশি নয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : প্রবাসী আয়ের ডলারের দাম ১২৩ টাকার বেশি না রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে ডলারের উচ্চমূল্যের প্রতিযোগিতা এবং খোলা বাজারে এর প্রভাব ঠেকাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ মৌখিক নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

আগে প্রবাসী আয়ের ডলারের দাম ছিল ১২০ টাকা। তবে চাহিদার চাপ মেটাতে ব্যাংকগুলো ১২৬ থেকে ১২৭ টাকায় ডলার কেনা শুরু করেছিল। এর ফলে খোলা বাজারেও ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ছাড়িয়ে যায়।

ব্যাংকগুলোর অতি উচ্চমূল্যে ডলার কেনার কারণে বাজারে অস্থিরতা তৈরি হলে, কেন্দ্রীয় ব্যাংক কঠোর হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যে, তারা ১২৩ টাকার বেশি দামে ডলার কিনবে না। বাংলাদেশ ব্যাংকও একই সিদ্ধান্ত নিশ্চিত করে।

ডলারের দাম বাড়ার সময় ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গড়ে প্রতিদিন ৯ কোটি ৫৫ লাখ ডলার দেশে এসেছে।

মঙ্গলবার থেকেই ডলারের বাজারে ঊর্ধ্বমুখী ভাব কমতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ফলে ডলার কেনার প্রতিযোগিতা এবং খোলা বাজারের অস্থিরতাও কমার পথে। ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ প্রবাসী আয় বাড়াতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit