রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

১৮ বছর বয়স হলেই ভাতা পাবেন হিজরা জনগোষ্ঠীর মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : এখন থেকে ১৮ বছর বয়স হলেই ভাতা পাবেন হিজরা জনগোষ্ঠীর মানুষ। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনুষ্ঠিত এক কর্মশালা এমনটাই জানিয়েছেন সাভার সমাজসেবা কর্মকর্তা। কর্মশালায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও হিজরা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার (২৪ ‍ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর পদক্ষেপ ট্রেনিং ইনস্টিটিউটের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তরা হিজড়ারা লেখাপড়া, চিকিৎসা, সরকারি চাকরি, উদ্যােক্তা হওয়াসহ সমাজে প্রতিষ্ঠিত হতে সুযোগ-সুবিধা ও তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানোর অনুরোধ করেন।

বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো সোসাইটির উদ্যেগে এই সাভা প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ্দুজামান। তিনি বলেন, ভাতা পেতে এখন আর ৫০ বছর হতে হবে না, এখন ১৮ বছর বয়সেই ভাতা পাবেন হিজরা জনগোষ্ঠীর মানুষ।
চিকিৎসা বা ভাতা পাওয়ার জন্য চিকিৎসকের কাছে গিয়ে যেন কোনো বাধা না থাকে তেমন ব্যবস্থা করা হয়েছে।

আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো. আনোয়ার হোসেন অনুরোধ করে বলেন, দেশে দেড় দুইলাখ হিজরা জনগোষ্ঠীর মানুষ আছে। যাদের সঠিকভাবে প্রশিক্ষণ করালে তারা নিজেদের উন্নতির পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ, কর্নিওয়াল হেলথ কেয়ারের ডা. সাইফুল নবী ইভান, সম্ভব ফাউন্ডেশনের সভাপতি অনিন্দিতা আফরা বাবুনিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit