মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : বর্ণবাদী আচরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আর্জেন্টিনার ৪ নারী ফুটবলারকে নিবর্তনমূলকভাবে আটক রাখার আদেশ দিয়েছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ। গত সপ্তাহে সাও পাওলোতে লেডিস কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রাজিলের গ্রেমিও ক্লাবের মুখোমুখি হয় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।

বর্ণবাদী মন্তব্যের জেরে ম্যাচ শেষে রিভার প্লেটের ফুটবলার কান্দেলা দিয়াস, কামিলা দুয়ার্তে, হুয়ানা কাঙ্গারো ও মিলাগ্রোস দিয়াসকে গ্রেপ্তার করা হয়। সাও পাওলোর জননিরাপত্তা বিভাগ জানায়, সেই ৪ ফুটবলার যেন ব্রাজিল ছেড়ে যেতে না পারেন, সে কারণেই সোমবার (২৪ ডিসেম্বর) বিচার বিভাগীয় কর্মকর্তারা আদেশ দিয়েছেন তাদের নিবর্তনমূলকভাবে আটক রাখার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ক্যামেরার বাইরে কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করেন কান্দেলা দিয়াস। সেখানে বলবয়কেও দেখা যায়। গ্রেমিওর ফুটবলাররা বলবয়ের পক্ষ নিতে এলে তাদেরও বর্ণবাদী আচরণের শিকার হতে হয়। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে গ্রেমিও।  

লেডিস কাপের আয়োজক এক বিবৃতিতে জানায়, রিভার প্লেটকে ইতোমধ্যেই বাদ দেওয়া হয়েছে এবং আগামী দুই বছরের জন্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। নিজের ফুটবলারদের আচরণে নিন্দা জানিয়েছে রিভারপ্লেটও। এক বিবৃতিতে তারা জানায়, এই অভিযোগের বিপরীতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের আচরণ নির্মূল করার জন্য কাজ চালিয়ে যাবে ক্লাবটি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit