মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচণ্ড জ্বর নিয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সাবেক এই প্রেসিডেন্ট গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির ডেপুটি চীফ অব স্টাফ অ্যাঞ্জেল ইউরিনা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট বার্তায় তিনি বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জ্বর বেড়ে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা এবং পর্যবেক্ষণে রাখার জন্য সোমবার বিকেলে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।’

তবে তার অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান তিনি।

এরআগে রক্তের সংক্রমণের কারণে ২০২১ সালের অক্টোবরে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট।ক্লিনটন ২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে চিকিসকের পরামর্শে তার বাইপাস সার্জারি হয়। এর ৬ বছর পর তার হার্টে রিং পরানো হয়।

১৯৯৩ সালের ২০ জানুয়ারি থেকে ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit