শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

গোপন বৈঠক থেকে যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : পাবনার ঈশ্বরদীতে গোপন বৈঠকের সময় কোহিনুর বেগম (৩৮) নামের এক যুব মহিলালীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোহিনুর বেগম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার অন্যতম আসামি।

উপজেলার পূর্ব নূর মহল্লা এলাকা থেকে রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ঈশ্বরদী পৌর যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ও পৌর শহরের পূর্ব নূর মহল্লা এলাকার রকিবুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলা যুব মহিলালীগের ৪-৫ জন কোহিনুরের বাড়িতে বোরকা পরে গোপন বৈঠক করছিলেন। এসময় স্থানীয় বিএনপির লোকজন ও প্রতিবেশীরা তাদের আটক করলে তারা হুমকি-ধামকি দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখান।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘গোপন বৈঠকের সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি।’

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit