রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, কৃষি কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রোববার ভোর ৭টার দিকে বাউফল-বগা মহাসড়কের সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা ছিলেন। সে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ভোরে সিএনজিচালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় মিলন গুরুত্বর আহত হন।

দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

২০১৮ সালে মিলন উপসহকারি কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit