রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভূরুঙ্গামারীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসির অপসারণের দাবীতে উপজেলা বিএনপি’র মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 মাইদুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

মাইদুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসির অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম বাচ্চু, কাজী আলাউদ্দিন মন্ডল, সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, রোকনুজ্জামান, রইচ উদ্দিন বাদশা, মামুন ব্যাপারী,যুবদলের সদস্যসচিব আব্দুল্লা আল মামুন বাবুসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাবেক এমপি সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে ওসি মুনিরুল ইসলামের অপসারণ এবং বিএনপির বহিস্কৃত নেতা শাহীন শিকদারের অবৈধ কর্মকান্ডের বিচার দাবী করেন। এব্যাপারে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে উভয় পক্ষ পৃথক ৪টি মামলা দায়ের করে। এঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit