রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

মিনি স্কার্ট ও ছেঁড়া জিন্‌স নিষিদ্ধ করল মন্দির কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে ভক্তদের পোশাকবিধি নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশনায় মিনি স্কার্ট বা ছেঁড়া জিন্‌স পরে মন্দিরে প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। ভক্তদের মন্দিরে ‘ভদ্র’ পোশাক পরে আসার পরামর্শ দিয়েছেন তাঁরা।

বাঁকে বিহারি মন্দির বৃন্দাবনে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর ডিসেম্বর থেকে ইংরেজি নববর্ষের সময় পর্যন্ত এই মন্দিরে বাড়তি ভিড় হয়। বহু মানুষ পুণ্যলাভের আশায় মন্দিরে যান। কিন্তু বাইরে থেকে বিশেষত ভিন্নরাজ্য থেকে আসা ভক্তদের নিয়ে সমস্যায় পড়েছেন মন্দির কর্তৃপক্ষ।

তাদের অভিযোগ, অনেকেই সাধারণ পোশাক পরে মন্দিরে চলে আসছেন। জিন্‌স বা ছোট স্কার্টও পরছেন কেউ কেউ। এতে মন্দিরের পবিত্রতা এবং মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে তাঁদের দাবি।

ভক্তদের উদ্দেশে বাঁকে বিহারি মন্দির কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মিনি স্কার্ট, ছেঁড়া জিন্‌স, হাফ প্যান্ট বা রাতের পোশাকের মতো জামাকাপড় মন্দিরের পক্ষে উপযুক্ত নয়। এতে জায়গাটির পবিত্রতা এবং মর্যাদা নষ্ট হয়। আমাদের অনুরোধ, সকলে ভদ্র পোশাক পরে মন্দিরে আসবেন।’’

এই বার্তা দিয়ে বৃন্দাবনের রাস্তায় একাধিক ব্যানার টাঙিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই সংক্রান্ত প্রচার করা হয়েছে।

বাঁকে বিহারি মন্দিরের ম্যানেজার মুনিশ শর্মা জানিয়েছেন, তাঁরা মন্দিরের সাংস্কৃতিক মর্যাদা রক্ষায় আগ্রহী। তিনি বলেন, ‘‘আমরা বার বার দেখেছি, অনেক ভক্ত মন্দিরে সাধারণ জিন্‌স বা টি-শার্ট পরে ঢুকে পড়ছেন। বিশেষত, বাইরে থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে এটা বেশি দেখা যাচ্ছে। আমরা ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান করি। মন্দিরে সেটা অনুসরণ করতে হবে।’’

বৃন্দাবনে বাঁকে বিহারি মন্দিরের জনপ্রিয়তা বরাবরই বেশি। আগে ‘কুঞ্জ বিহারী’ নামে এই রূপের আরাধনা করা হত। পরে ১৮৬৪ সালে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দির স্থাপিত হয়।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit