মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বিমানবন্দর থেকে আটক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিমানবন্দর থানা-পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করে। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ইসমাইল হোসেনকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর গিয়েছিলেন ইসমাইল হোসেন। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit