রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

‘জামায়াতের প্রতিটি কর্মীকে স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘জামায়াতের প্রতিটি কর্মীকে স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’

আজ শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গ্রোগ্রাম ইউনিয়ন জামায়াতের উদোগে কর্মী ও সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। এতে সভাপত্বিত করেন গ্রোগ্রাম ইউনিয়ন আমির মো. নজরুল ইসলাম।

গোদাগাড়ী-তানোরের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘মহান আল্লাহ্‌ আমাদের তার দ্বীন প্রতিষ্ঠিত করতে পবিত্র আল কুরআনে নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ্‌র নির্দেশ বাস্তবায়নে জামায়াতের কর্মীরা আপসহীন ভূমিকা অতীতে পালন করেছে ও আগামীতেও পালন করবে।’

তিনি আরও বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠিত হলে প্রতিটি মানুষ তার মর্যাদা পাবে এবং রাষ্ট্রে কোনো জুলুম ও অবিচার থাকবে না। মানবিক মূল্যবোধ ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গঠনের জন্য নৈতিক ও চরিত্রবান জনশক্তি হিসেবে জামায়াতের কর্মীরা ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতে মানুষ জামায়াতের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিতে প্রস্তুতি নিয়েছে।’

অধ্যাপক মুজিবুর রহমান ২৪ শের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদের স্মরণ কর বলেন, ‘তাদের রক্তের ঋণ পরিশোধের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের প্রতিটি স্থানে সৎ ও যোগ্য মানুষকে আগামীর নির্বাচনে নির্বাচিত করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারি মো. গোলাম মর্তুজা, উপজেলা আমির মো. নোমায়ন আলী, সেক্রেটারি মাওলানা হাফিজসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit