শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

ভারত মহাসাগর থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ভারত মহাসাগর থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। একটি ফিশিং ট্রলারে ভেসে যাওয়ার সময় এসব রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া ১০২ জন রোহিঙ্গার মধ্যে ২৫ শিশু রয়েছে।

মুখপাত্র জানিয়েছেন, নৌবাহিনীর জাহাজ থেকে নামানোর আগে তাদের শারীরিক পরীক্ষা করা হবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ পথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাড়ি দেয়।

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের গমন খুব একটা দেখা যায় না। তবে এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও শ্রীলঙ্কা উপকূল থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে শ্রীলঙ্কার দূরত্ব এক হাজার ৭৫০ কিলোমিটার।

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশটি থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit