মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

এক মাস আগেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা: ওসি মাজহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সকালে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি আরও জানান, কেরানীগঞ্জের কদমতলীর খালপাড়ে ফুটবল খেলতে গিয়ে পরিচিয় হয় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা করা তিন ডাকাতের। ডাকাতিতে নেতৃত্ব দেয়া লিয়ন মোল্লা ওরফে নিরবই এক মাস আগে আরাফাত ও সিফাতকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। একাধিকবার রেকি করে হানা দেয় ব্যাংকে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের এসব তথ্য দিয়েছে তারা। এরা কিশোর গ্যাংয়ের সদস্য, ডাকাতিতে সফল হলে বড় গ্যাং তৈরি করার পরিকল্পনা ছিলো। এক মাস আগেই পরিকল্পনা করেছিল তারা। মাজহারুল ইসলাম বলেন, ডাকাতির সঙ্গে ব্যাংকের কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে রিমান্ডে পেলে এ বিষয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হবে। আর সিসিটিভির হার্ডডিস্ক এখনও পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, ব্যাংকে ঢুকেই সিসিটিভির হার্ডডিস্ক খুলে ফেলে তারা। হার্ডডিস্ক এখনো খুঁজে পাওয়া যায়নি।

এদিকে ডাকাতি চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দস্যুতার মামলা করেছে। গ্রেফতার তিনজনকে বিকেলে আদালতে তুলে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হবে। 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাতদল জিম্মি করে ফেলে। ডাকাতির চেষ্টা করে তিনজন। ঘটনাটি টের পেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা দিলে ভেতরে আটকা পরে ডাকাতরা। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা।
 
জানা যায়, খেলনা পিস্তল দিয়ে রোমাঞ্চের নেশায় আইফোন কেনার উদ্দেশ্যে ডাকাতি করে তারা।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit