শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

মার্কিন সমালোচনাকে বেপরোয়া আচরণ বলছেন কিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দাবি করে আসছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সৈন্য সরবরাহ করছে উত্তর কোরিয়া। সোমবার এ ব্যাপারে ওয়াশিংটন এক বিবৃতি প্রকাশ করেছে। যার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন নেতৃত্বাধীন এই সমালোচনাকে তারা বেপরোয়া আচরণ বলে দাবি করেছে।

সোমবার রাশিয়ার সমর্থনে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততা সংঘাতের বিপজ্জনক সম্প্রসারণের দিকে নিয়ে যাচ্ছে বলে একটি বিবৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে বলা হয়- উত্তর কোরিয়া ইউরোপ এবং ইন্দো-প্যাসিফিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আর সেই বিবৃতিতে স্বাক্ষর করে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধিরা।

পশ্চিমাদের এমন বিবৃতি ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। এ ব্যাপারে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের এই বিবৃতিকে ‘বেপরোয়া উস্কানি’ বলছে তারা। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক বিবৃতিতে বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন ১০ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মস্কোর সাথে পিয়ংইয়ংয়ের ‘স্বাভাবিক সহযোগিতামূলক’ সম্পর্ককে বিকৃত ও অপবাদ দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা উ. কোরিয়াকে অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধের জন্য সব ধরনের সহায়তা বন্ধ করার আহ্বান জানাচ্ছি, যার মধ্যে তার সৈন্য প্রত্যাহারও রয়েছে।’ওয়াশিংটনের এমন বিবৃতির পর পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে বলেছে, ‘এটি গুরুতর উদ্বেগ ও প্রতিবাদ। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ভাসাল বাহিনীর বেপরোয়া উস্কানিকে কঠোর ভাষায় নিন্দা ও প্রত্যাখ্যান করছি। শত্রু শক্তির এই প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে বর্ধিত সহযোগিতা কার্যকরভাবে ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের প্রভাব বিস্তারকে রোধ করছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit