সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

আদালত-বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ :   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে দেশের প্রতিটি আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে গৃহীত ব্যবস্থার বিষয়েও অবহিত করতে বলা হয়েছে।

এর আগে, ২৮ নভেম্বর এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধান বিচারপতির একটি নির্দেশনা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

ওই স্মারকের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, আইজিপি, র‌্যাবের ডিজি, আনসার বাহিনীর ডিজি, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছিল।

সুপ্রিম কোর্টের স্মারকে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনাবলি সংঘটিত হয়েছে এবং দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেসব বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়, রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আদালতের ভাবমূর্তি বজায় রাখার লক্ষ্যে দেশের প্রতিটি আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এমতাবস্থায় দেশের প্রতিটি আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক, কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার জন্য সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সুপ্রিম কোর্টের ওই স্মারকের আলোকে গত ১৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালগুলো কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে’ শীর্ষক চিঠি দেওয়া হয়।  

চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালগুলো কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা এ কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এ চিঠির অনুলিপি সুপ্রিম কোর্টেও পাঠানো হয়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট থেকে ইতঃপূর্বে একাধিকবার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সহায়তায় দেশের প্রত্যেক আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit