বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

গণহত্যা মামলায় স্ত্রীসহ আ.লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারভুক্ত আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা জুলাই গণহত্যার ১২টি মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে জানান তিনি।

আবু সুফিয়ান সফিকের স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।

আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গণহত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি।

গ্রেপ্তারের পর তারা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে বগুড়ায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit