শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে ওএসডি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২১ অক্টোবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া পত্রে তিনি ঢাকা বোর্ড থেকে তাকে প্রত্যাহার করে অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছিলেন।

তবে সেসময় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। পদত্যাগের প্রায় দুই মাস পর অবশেষে অধ্যাপক তপন কুমার সরকারকে ঢাকা বোর্ড থেকে সরিয়ে নিল শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে একই দিনে অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার উপ-সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আগে তিনি মাউশির ডিজি পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনে তিনটি শর্তে তাকে নতুন করে পদায়ন করা হয়েছে। সেগুলো হলো- এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়, এ দায়িত্ব দেওয়ার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না, সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশ বাতিল বলে গণ্য হবে।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit