রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

পাকা পেঁপে খাওয়া ভালো, তবে অনেক কারণে হতে পারে বিপদও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আপনি পেপে খান, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু এমন কয়েকটি খাবার আছে, যা পেঁপের সঙ্গে খেলে আপনার বিপদ ঘটতে পারে। হতে পারে হিতে বিপরীত।  চিকিৎসকরা বলেছেন, পেঁপে খান, তবে সাবধানে। শরীরের অন্দরে নানা রকম রোগের প্রকোপ কমাতে পেঁপে হতে পারে আপনার অন্যতম অস্ত্র। পেঁপে স্বাস্থ্যকর হলেও খাওয়ার সময় বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি। 

লেবু

পেঁপের সঙ্গে কখনই ভুলেও লেবু খাবেন না। এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পেটের নানা সমস্যা দেখা দেবে। অনেকেই পাকা পেঁপের ওপর লেবুর রস ছড়িয়ে নেন। এতে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য একেবারেই ভালো নয়। আপনি এ ধরনের খাদ্যাভ্যাস পরিত্যাগ করুন।

 টমেটো

পেঁপে ও টমেটো— এই দুটি খাবার আলাদা আলাদাভাবে স্বাস্থ্যকর হলেও একসঙ্গে জোট বাঁধলেই বাধতে পারে বিপত্তি। সালাদের থালায় এই দুটি অনেক সময় একসঙ্গে শোভা পায়। তবে শারীরিক কোনো অসুস্থতা এড়াতে এই দুটি জিনিস কখনই একসঙ্গে খাবেন না।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit