শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

১১ বছর পর টি-টোয়েন্টিতে বিজয়ের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ৬৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল হক বিজয়। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে খুলনা ১৮০ রানের পুঁজি পেয়েছে। সিলেটে শুরুতে সাবধানী ব্যাটিংই করেছেন বিজয়। অন্য প্রান্তে ইমরুল কায়েস (১৪) এবং আজিউল হাকিম (১৮) সেভাবে সঙ্গ দিতে পারেননি। আর মোহাম্মদ মিঠুন তো রানের খাতাই খুলতে পারেননি।

তবে চতুর্থ উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে দারুণ এক জুটি গড়েন বিজয়। এই জুটি ৫২ বলে ৮৯ রান যোগ করে। ১৯তম ওভার শেষে ৮৮ রানে ব্যাট করছিলেন বিজয়। ২০তম ওভারের প্রথম বলে ছিলেন ননস্ট্রাইকে। দ্বিতীয় বলেই অবশ্য স্ট্রাইক পান তিনি। সেই বলে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান নব্বইয়ের ঘরে। চতুর্থ বলে দুই রান নিয়ে ৯৪ রানে পৌঁছে যান তিনি। শেষ দুই বলে সেঞ্চুরি পূর্ণ করতে ৬ রান লাগত বিজয়ের। কিন্তু পঞ্চম বলেই ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

৬৭ বলে খেলা ১০১ রানের অপরাজিত ইনিংসটি বিজয় সাজিয়েছেন ৫টি ছক্কা ও ১০টি চারে। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে এই সিলেটেই প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬৩ বলে ১০৫ রান করেছিলেন তিনি। খুলনার হয়ে এদিন অধিনায়ক সোহান ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। এবারের এনসিএল টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সেঞ্চুরি। আসরের প্রথম দিনেই ১০ ছক্কায় ৫৩ বলে শতক হাঁকিয়েছিলেন জিশান আলম। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit