বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বিজয়ের সেঞ্চুরিতে খুলনার জয়, শীর্ষে রংপুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন এনামুল হক বিজয়। জয় পেল তার দল খুলনাও। এদিকে বরিশালকে ৭ উইকেটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির পাঁচ ম্যাচশেষে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।  

একাডেমি মাঠে শুরুতে ব্যাট করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে যায় বরিশাল। রান তাড়ায় নেমে ১৩ বল আগেই জয় পায় রংপুর। পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে সবার ওপরে আছে তারা।

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ২৫ রান করেন ওপেনার ইফতেখার হোসেন। এছাড়া ২৪ বলে ১৫ রান আসে কামরুল ইসলাম রাব্বির ব্যাটে। রংপুরের হয়ে ৪ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে চার উইকেট নেন আলাউদ্দিন বাবু। দুই উইকেট করে পান আব্দুল গাফফার ও মুকিদুল ইসলাম। রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার তানভীর হায়দারের উইকেট হারিয়ে ফেলে রংপুর, ৬ বলে ২ রানে তিনি হন রান আউট।

এরপর ৬০ রানের জুটি হয় নাঈম ইসলাম ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের। ১৭ বলে ১৬ রানে আউট হন নাঈম। তবে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। ৪৪ বলে ৫৩ রান করে মঈন খানের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২৬ বলে ২১ রান করে আব্দুল্লাহ আল মামুন ও ১৪ বলে ১৬ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন আকবর আলি।  

মূল মাঠে ঢাকাকে ২১ রানে হারিয়েছে খুলনা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান করে খুলনা। রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা।

শুরুতে ব্যাট করতে নামা খুলনার হয়ে সেঞ্চুরি তুলে নেন ওপেনার এনামুল হক বিজয়। ১১ বলে ১৪ রান করে আউট হন তার সঙ্গী ইমরুল কায়েস, ১৭ বলে ১৮ রান আসে আজিজুল হাকিম তামিমের ব্যাটে। ২ বলে শূন্য রানে রান আউট হন মোহাম্মদ মিঠুনও।  

তবে আরেক প্রান্তে টিকে থাকেন বিজয়। ৩৮ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, ২৮ বলে পান পরের পঞ্চাশের দেখা। ১০ চার ও ৫ ছক্কায় ৬৭ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন বিজয়। ২৩ বলে ৩৪ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাটে।  

রান তাড়ায় নেমে ঢাকার হয়ে হাফ সেঞ্চুরি করেন তাইবুর রহমান। ৩ চার ও ৫ ছক্কায় ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। ২৩ বলে ৪৩ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কনও। তবে তাদের এই রানও যথেষ্ট হয়নি ঢাকার জয়ের জন্য।  

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit