বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী মস্কোতে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিনি। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ইলেক্ট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। তিনি রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। মঙ্গলবার ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী এ হামলায় নিহত হয়েছেন। রুশ টেলিগ্রাম চ্যানেলে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভবনের প্রবেশদ্বার ছিন্নভিন্ন হয়ে গেছে। এর মধ্যে তুষারবেষ্টিত পরিবেশে দুটি মরদেহ পড়ে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটিতে পুলিশ বেষ্টনি দিয়ে রেখেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আলজাজিরা জানিয়েছে, রাশিয়ার এ বিশেষ বাহিনী তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে। 

কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এরআগে, অক্টোবরে যুক্তরাজ্যের দাঙ্গায় এজেন্ট ব্যবহারের অভিযোগে কিরিলভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সরকার।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit